spot_img

সীতাকুণ্ডে বিস্ফোরণের সর্বশেষ : নিহতের সংখ্যা বেড়ে ১৪

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে গতকাল শনিবার (৪ জুন) রাতে লাগা বিস্ফোরণ অনেকটাই কমে এসেছে।

তবে রোববারের ভোরের আলো ফোটার পর থেকেই বাড়ছে লাশের সংখ্যা। সকালে ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে পাঁচজনের লাশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন দগ্ধ একজন। সবমিলিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এর মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীও আছে। নিহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ কন্টেইনার ডিপোতে আগুন লাগে। ডিপোটিতে প্রায় পঞ্চাশ হাজার কন্টেইনার ছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ