spot_img

সীতাকুণ্ডের ঘটনায় হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের শোক ও সমবেদনা

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া।

রবিবার (৫ জুন) বাদ জোহর জামিয়ায় অবস্থিত বায়তুল করীম জামে মসজিদে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় দু’আ অনুষ্ঠিত হয়।

দু’আয় আল্লামা ইয়াহইয়া বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যারা নিহত হয়েছে মহান আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ