ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ওমানের সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি বলেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা বিষয়ে সমন্বয় সাধন ও সিদ্ধান্ত নেওয়ার স্বাভাবিক অধিকার ইরান ও ওমান, দুই দেশেরই রয়েছে।
যদিও আরাগচি বলেছেন, এই জলপথ নিয়ে তারা অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও আলোচনা করবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ইরান ও ওমানের হাতেই থাকবে।
বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব বিস্তারে ইরানের নতুন কৌশলগত শক্তি হয়ে উঠেছে হরমুজ প্রণালি। তেহরান এই জলপথ সহজে ছেড়ে দিতে প্রস্তুত নয়।
ইরান দেখিয়ে দিয়েছে, তুলনামূলকভাবে কম ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেও তারা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ বা চোকপয়েন্ট কার্যকরভাবে অবরুদ্ধ করতে সক্ষম।
সূত্র: মিডল ইস্ট আই।











