spot_img

স্বাস্থ্যমন্ত্রী ও সরকারের পদত্যাগ করা উচিত : ড. খন্দকার মোশাররফ

করোনা সংক্রমণ রোধ নিয়ে সরকারের কোনো মাথাব্যথা ছিল না এবং স্বাস্থ্যমন্ত্রী ও সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (৫ জুলাই) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ড. খন্দকার মোশাররফ বলেন, সরকারের উদ্দেশ্য ছিল জনগণের দুঃসময়কে পুঁজি করে নিজেরা লাভবান হওয়ার। সেই কারনে এই সরকারের গাফিলতি, তাদের পরিকল্পনাহীনতা, তাদের অযোগ্যতা, ব্যর্থতার কারনেই আজকের এই পরিস্থিতি। অতএব এর দায় সরকারকেই নিতে হবে।

তিনি বলেন, অত্যান্ত দুর্ভাগ্য যে সরকার ব্যর্থ, স্বাস্থ্য অধিদপ্তর ব্যর্থ, স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যর্থ। এই ব্যর্থতা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও সরকারের পদত্যাগ করা উচিৎ। সরকার যদি এই সংকট সমাধান করতে না পারে তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে তাদের পদত্যাগ করা উচিৎ। আর যারা এই সমস্যা সমাধান করতে পারবে তাদের হাতে এই দায়িত্ব দিয়ে দেশের জনগণকে রক্ষা করা উচিৎ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ