আমেরিকা-ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর চার মাস বন্ধ থাকার পর পুনরায় বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু করেছে ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস আন্তর্জাতিক বিমানবন্দর।
ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, শনিবার বিকেলে মাশহাদ থেকে আসা একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিমানবন্দরটিতে অবতরণের মাধ্যমে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু হয়।
হরমোজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাস কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর তীরে অবস্থিত।
এটি রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণে।
আমেরিকা ও ইসরাইলের যৌথ বোমা হামলায় বিমানবন্দরটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সংস্কার ও মেরামতের জন্য চার মাস বন্ধ রাখা হয়েছিল।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে তেহরান, শিরাজ ও ইয়াজদের সঙ্গে নিয়মিত ফ্লাইট চলাচলও পুনরায় চালু করা হবে।
সূত্র: ফার্স নিউজ এজেন্সি











