spot_img

ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় আহত আরও ১ জনের মৃত্যু

ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় জীবিত সাত জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল ইসলাম আয়াত মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) দুপু্রে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের আইসিইউর চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. প্রণয় কুমার দত্ত।

তিনি বলেন, সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরো-সার্জারি বিভাগ থেকে আহত আয়াতুল ইসলাম আয়াতকে (২০) আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা। তার মাথায় আঘাত ছিল, মাল্টিপল ট্রমাসহ বিভিন্ন সমস্যা ছিল তার। আজ দুপুর দেড়টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে আরও ৫ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। ইমন নামে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ