spot_img

বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকে ফ্যাসিবাদী সরকারের শাসনে গুম খুনের শিকার হয়েছিল দেশের জনগণ। এসময় জুলাই গণঅভ্যুত্থান দিবসকে গণতান্ত্রিক ইতিহাসের যুগান্তরকারী মাইলফলক বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আজকের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে বিতাড়িত ফ্যাসিবাদের মুখোশ উন্মোচিত হবে।

তিনি আশা প্রকাশ করেন, জাদুঘরটি শুধু ২০২৪ সালের নৃশংস ঘটনার স্মারক হবে না; বরং বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সম্পর্কও তুলে ধরবে। এছাড়া, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের ঘটনায় আইন অনুযায়ী পর্যায়ক্রমে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী জানান, বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, তাদের নামে তাদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে।

তিনি আরও জানান, আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহতদের যথানিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। বর্তমানে ৫০ জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া, গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের মধ্যে ১৩ হাজারেরও বেশি জুলাই যোদ্ধাকে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে শ্রেণীভিত্তিক মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ