বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, হাসিনার অডিও বার্তা ও রাজনৈতিক তৎপরতা নিয়ে ভারতের অবস্থান দ্বিমুখী আচরণের ন্যায়।
বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে গ্যালারি হামিদুজ্জামান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিতে চোরাপথে আসা ফ্যাসিস্ট ক্ষমতায় থাকতে ছাত্র-জনতা থেকে শুরু করে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে হত্যা করেছে। সেই ঘৃণা থেকেই বিশাল জাগরণ ঘটে জুলাই অভ্যুত্থানের।
তিনি বলেন, ভারতপ্রেমী হলে অন্য দেশের দাগি পলাতক আসামির অপরাধও অগ্রাহ্য করে নয়াদিল্লি।










