spot_img
spot_img

দেশপ্রেমিক সেনাপ্রধান ভয় পান জারদারি-নওয়াজ: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ শক্তিশালী ও দেশপ্রেমিক সেনাপ্রধানকে ভয় পান বলে মন্তব্য করেছেন বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)-এর প্রধান ইমরান খান।

তিনি বলেন, চলতি বছরের নভেম্বরে পাকিস্তানে নতুন সেনাপ্রধান নিয়োগ হতে চলেছে এবং তারা (জারদরি ও নওয়াজ) যৌথভাবে পরবর্তী সেনাপ্রধান হিসাবে তাদের একজন প্রিয় (জেনারেলকে) নিয়োগ করতে চাচ্ছেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

ইমরান খান অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তার ভাই ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি জনসাধারণের অর্থ পাচারে জড়িত এবং এই দুই পরিবার গত ৩০ বছর ধরে পাকিস্তানের জাতীয় কোষাগার লুট করে চলেছে।

তিনি বলেন, শুধুমাত্র নতুন নির্বাচনই পাকিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান ঘটাতে পারে। তিনি দেশের প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য তরুণদের তার ডাকের জন্য প্রস্তুত থাকতে বলেন।

সাবেক এই পাক-প্রধানমন্ত্রী বলেন, আমরা যখন ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার জন্য ফয়সালাবাদে আসি, তখন শহরের মানুষ বেকারত্বের মুখোমুখি হয়েছিল এবং টেক্সটাইল শিল্পগুলোও বন্ধ হয়ে যাচ্ছিল। পিটিআই সরকারের সাড়ে ৩ বছরে, ফয়সালাবাদের টেক্সটাইল শিল্পের উন্নয়ন করা হয়েছে, এখানকার লোকেরা কর্মসংস্থান পেয়েছে এবং কৃষকরা সময়মতো অর্থ হাতে পেয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ