বাংলাদেশ সীমান্তের ভেতরে বান্দরবানে মিয়ানমারের যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে শেল ও গুলি করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
আজ সোমবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নেতৃদ্বয় বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের যুদ্ধবিমান প্রবেশ গভীর উদ্বেগজনক এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি বলেও মন্তব্য করেছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার-এর মর্টারশেল নিক্ষেপ বাংলাদেশের সার্বভৌমত্বের মিয়ানমার চরম অবজ্ঞার শামিল। ফলে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক প্রশ্নবিদ্ধ করবে।
নেতৃদ্বয় বলেন, মিয়ানমার সরকার আন্তর্জাতিক আইন করে যা করেছে তা চরম নিন্দনীয় কাজ। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে মিয়ানমার। এর আগেও অনেকবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে মিয়ানমার হেলিকপ্টার। ওই সময় বাংলাদেশ কর্তৃপক্ষ কড়া প্রতিবাদ জানিয়েছিল। তারপরও সেই একই ঘটনার পুনরাবৃত্তির মাধ্যমে মিয়ানমার অব্যাহতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এসব ঘটনা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখারও পরিপন্থি। এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে উভয় দেশকে। তারা অবিলম্বে মিয়ানমার-এর এ ঘটনার জন্য বাংলাদেশ সরকারকে তীব্র প্রতিবাদ করার আহ্বান জানান।










