গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই। আর এই লংমার্চে তারা যে পেট্রোল বা গ্যাস ব্যবহার করছে, সেটা শুধুই অপচয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কামরাঙ্গীরচরের বর্জ্যের বিনিময় বাজার কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
ডিএসসিসির প্রশাসক বলেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যা বিগত সরকারের। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আলাদিনের চেরাগ নেই যে, ঘষা দিলেই গ্যাস, বিদ্যুৎ, পানি, সব চলে আসবে, সব সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে।
তিনি আরও বলেন, ঋণ মাথায় নিয়ে এই সরকার ক্ষমতায় বসেছে। ছয় মাসেই রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে সরকার। এজন্য বিরোধী দলের এ সরকারকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন।











