spot_img
spot_img

পাকিস্তানের সশস্ত্র বাহিনী রাজনীতি থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে : বাজওয়া

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া জাতিকে আশ্বস্ত করে বলেছেন, সশস্ত্র বাহিনী রাজনীতি থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে এবং ভবিষ্যতেও দূরেই থাকতে চায়। মঙ্গলবার (৪ অক্টোবর) আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির পাকিস্তান দূতাবাসে এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বুধবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে জেনারেল কামার জাভেদ বাজওয়া আগামী দুই মাসের মধ্যে নিজের দ্বিতীয় দফার তিন বছরের মেয়াদ শেষ হওয়ার পর চলে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন এবং জানান, তিনি আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি রক্ষা করবেন।

পাকিস্তান দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে, জেনারেল বাজওয়া মধ্যাহ্নভোজের আগে সেখানে ঘরোয়া সমাবেশে ভাষণ দেন এবং পরে নিজের অতিথিদের সাথে কথা বলার সময় অনানুষ্ঠানিক মন্তব্যও করেন।

বাজওয়া সেখানে বলেন, পাকিস্তানের রুগ্ন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার কাজটি সমাজের সকল অংশের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। তিনি আরও বলেন, শক্তিশালী অর্থনীতি ছাড়া জাতি তার লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে না।

পাকিস্তানি কূটনীতিকদের একটি বিশাল সংখ্যক দর্শকদের উদ্দেশ্যে দেওয়া নিজের ভাষণে বাজওয়া বলেন, একটি শক্তিশালী অর্থনীতি ছাড়া কূটনৈতিক কোনো কর্মকাণ্ডও সুষ্ঠুভাবে চলতে পারে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ