তুরস্ক ও মুসলিম দেশগুলোকে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও তাদের দোসর আমেরিকার বিরুদ্ধে আরো কঠোর হওয়ার আহবান জানিয়েছে ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।
শনিবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে এই আহবান জানানো হয়।
বিবৃতিতে, ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল থেকে তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়ায় অভিবাদন জানিয়ে বলা হয়, আমরা ইহুদিবাদীদের নাৎসি বর্বরতা ও দখলদারিত্ব প্রতিরোধে তুরস্ক, সমস্ত আরব ও মুসলিম রাষ্ট্রকে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী আরো পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণের আহবান জানাই। আহবান জানাই, নারী-শিশুদের উপর জঘন্য নৃশংসতা পরিচালনায় দখলদারদের পৃষ্ঠপোষকতাকারী প্রেসিডেন্ট বাইডেন ও তার প্রশাসনের উপর আরো চাপ সৃষ্টির।
এছাড়া অবরুদ্ধ গাজ্জায় মানবিক ও চিকিৎসা সহায়তা প্রবেশ ও আহতদের বের করার প্রক্রিয়া আরো সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহবান জানানো হয়।
উল্লেখ্য; যুদ্ধ বিরতিতে না গিয়ে নৃশংস উপায়ে গাজ্জা গণহত্যা অব্যাহত রাখায় শনিবার (৪ নভেম্বর) ইসরাইলে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত ওজকানকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় আঙ্কারা।
গোলাবারুদ, সামরিক বিশেষজ্ঞ ও প্রযুক্তি দিয়ে গাজ্জা গণহত্যায় সরাসরি সমর্থন দিয়ে যাওয়া দেশ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের তুরস্ক সফরের আগ মুহুর্তে আঙ্কারার এমন সিদ্ধান্ত বার্তা দিচ্ছে যে, ফিলিস্তিন ও গাজ্জা ইস্যুতে তুরস্ক কোনো প্রকার ছাড় দিতে রাজি নয়।
সূত্র: হামাস











