spot_img

আফগানিস্তানে বোমা হামলায় সরকারি বাহিনীর ৩ পুলিশ নিহত

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে মার্কিন মদদপুষ্ট কাবুল সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর তিন কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন।

শনিবার (৫ ডিসেম্বর) দেশটির কান্দাহার প্রদেশ একটি পুলিশ চৌকিতে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের প্রদেশ পুলিশের মুখপাত্র জামাল নাসির বারাকজাইয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

জামাল নাসির বারাকজাই বলেন, কান্দাহার প্রদেশের একটি পুলিশ চৌকির কাছে গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে আরো সাত জন আহত হয়েছেন। আরঘিস্তান জেলার পুলিশ চৌকির কাছে গাড়ি বোমা বিস্ফোরণটি ঘটে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ