spot_img
spot_img

আমরা আর ডুরান্ড লাইনে কোনো বেড়া দিতে অনুমতি দিব না: মাওলানা সানাউল্লাহ

আফগানিস্তানের পূর্বাঞ্চলের সীমান্ত বাহিনীর প্রধান মাওলানা সানাউল্লাহ সানজিন বলেন, আমরা আর ডুরান্ড লাইনে কোনো বেড়া দিতে অনুমতি দিব না। তা এ বেষ্টনী যেকোনো ধরনের হোক না কেন তা নির্মাণ করতে দেওয়া হবে না। আগে যে বেড়া দেওয়া হয়েছে, তা তারা (পাকিস্তান) দিয়ে ফেলেছেন (এটা নিয়ে আর কিছু করার নেই)। কিন্তু, নতুন করে আফগান সীমান্তে কোনো বেড়া দেয়া যাবে না।

বুধবার (৬ জানুয়ারি) এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ডুরান্ড লাইনে বেড়া নির্মাণের বিষয়ে কূটনীতিক পর্যায়ে আলোচনা হয়েছে। পাকিস্তান তার ডুরান্ড লাইনে সীমান্ত বেষ্টনী নির্মাণ অব্যাহত রাখবে। এরপরই আফগানিস্তানের পূর্বাঞ্চলের সীমান্ত বাহিনীর প্রধান এমন মন্তব্য দেন।

এদিকে পাকিস্তান সীমান্তে ডুরান্ড লাইন অঞ্চলে দেশটির সীমান্ত বেষ্টনী নির্মাণে বাধা দিতে ৩০টির বেশী ঘাঁটি বা চৌকি নির্মাণ করেছে আফগান সরকার।

সূত্র : তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ