বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ছয়টা থেকে বুধবার (৬ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৮৩৩ পিস ইয়াবা, ৭ কেজি ৮৩৫ গ্রাম গাঁজা, ৬০ লিটার দেশি মদ ও ১৮১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ