spot_img
spot_img

৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই রুটে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসি আরিচা বন্দরের উপ ব্যবস্থাপক শাহ খালেদ নেওয়াজ জানান, কুয়াশা বৃদ্ধি পাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকাল সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি গুলো চলাচল স্বাভাবিক হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ