গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানি্যেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি।
শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাসহ অন্যরাও উপস্থিত ছিলেন।
এর আগে দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৮টার দিকে সড়কপথে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তিনি।











