spot_img
spot_img

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতে চাই: মার্কিন কংগ্রেসম্যান

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিশ্চিত করাসহ গণতন্ত্র ও মানবাধিকারের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সহযোগিতা করতে চান আমেরিকার প্রতিনিধিসভার পররাষ্ট্রবিষয়ক কমিটির সভাপতি গ্রেগরি ডাব্লিউ মিকস। শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে মিকস র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর আমেরিকার নিষেধাজ্ঞার প্রতি সমর্থন জানানোর পাশাপাশি বাংলাদেশের ওপর পাইকারি হারে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছেন।

আমেরিকার পররাষ্ট্র ও অর্থ দপ্তর গত ১০ ডিসেম্বর র‌্যাব এবং এর বর্তমান-সাবেক সাত শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

এর প্রায় দুই মাস পর এ নিয়ে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধিসভার সদস্য গ্রেগরি মিকস বলেন, আমি বিশ্বাস করি, নিষেধাজ্ঞা যখন কোনো নির্দিষ্ট লক্ষ্যের ওপর আরোপ করা হয়, তখনই তা সবচেয়ে কার্যকর। আর আমি বিশ্বাস করি না, বর্তমানে বাংলাদেশের ওপর পাইকারি হারে নিষেধাজ্ঞার প্রয়োজন আছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ