ইউক্রেনে মস্কোর সম্ভাব্য আক্রমণকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক ব্যবস্থা নিয়ে তাদের সমকক্ষদের সাথে আলোচনার জন্য দুই বিশিষ্ট ইউরোপীয় নেতার রাশিয়া ও ইউক্রেনের রাজধানীতে যাওয়ার কথা।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার মস্কো এবং কিয়েভে যাচ্ছেন। এর পরের সপ্তাহে, জার্মানির ওলাফ স্কোলজ ১৪ ফেব্রুয়ারি কিয়েভ এবং ১৫ ফেব্রুয়ারিতে মস্কো সফরে যাচ্ছেন।
নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, যখন মনে হচ্ছে সীমান্তে রাশিয়ার সৈন্যরা ইউক্রেনে সম্পূর্ণ আগ্রাসন চালাতে প্রস্তুত নয়, তখন একইসাথে এও মনে হচ্ছে যে রাশিয়ার সেনাবাহিনীর এ অংশ সামরিক পদক্ষেপের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তারা এখন শুধুমাত্র ক্রেমলিনের নির্দেশের অপেক্ষায় রয়েছে।
টাইমস জানিয়েছে, ইতোমধ্যে এলাকায় মোতায়েন করা হাজার হাজার সৈন্য ছাড়াও মস্কো এই অঞ্চলে অতিরিক্ত ১০ হাজার সৈন্য পাঠিয়েছে।
এদিকে, হোয়াইট হাউজ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শুক্রবারের বৈঠক অগ্রাহ্য করেছে যেখানে এই নেতারা আমেরিকা বিরোধী একটি কৌশলগত জোট উন্মোচন করেছেন।










