ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী ভারত রত্ন লতা মঙ্গেশকর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
করোনা আক্রান্ত হয়ে প্রায় চার সপ্তাহ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই সঙ্গীত শিল্পী। রোববার সকালে সেখানেই তার মৃত্যু হয়।
শনিবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাকে নিতে হয় ভেন্টিলেশনে। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন নবতিপর শিল্পী। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে।
১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর লতার জন্ম এক মারাঠি পরিবারে।










