spot_img
spot_img

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে; মৃত্যু শূন্য

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও শনাক্তের হার কমেছে। চট্টগ্রামে নতুন করে ৩৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। তবে এদিন করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

রোববার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১১টি ল্যাবে ৩ হাজার ৮৯টি নমুনা পরীক্ষা করে ৩৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৮২ জনই নগরীর বাসিন্দা।

বাকি ৭৯ জনের মধ্যে লোহাগাড়ার ৫, সাতকানিয়ার ৬, বাঁশখালীর ৪, আনোয়ারার ২, চন্দনাইশের ৪, পটিয়ার ১২, বোয়ালখালীর ৭, কর্ণফুলীর ২, রাঙ্গুনিয়ার ৭, রাউজানের ৬, হাটহাজারীর ৪, ফটিকছড়ির ৭, মিরসরাইয়ের ৫, সীতাকুণ্ডের ৫ ও সন্দ্বীপ উপজেলার ৩ জন রয়েছেন।

এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ৫৭৪ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৯ হাজার ৬৬০ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ