spot_img
spot_img

নারায়ণগঞ্জে ডা. মুরাদের বিরুদ্ধে মানহানি মামলা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের নামে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালতে মানহানির মামলা হয়েছে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালত মামলার আবেদন গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

গত ২৩ ডিসেম্বর নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে এ মামলার আবেদন করেছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক একেএম ওমর ফারুক।

মামলার বাদী ও আইনজীবী একেএম ওমর ফারুক বলেন, মুরাদ হাসান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পরিবারের সদস্য জাইমা রহমানের নামে এক অনুষ্ঠানে মিথ্যা, কুরুচিপূর্ণ ও অশোভন মন্তব্য করেছেন। তার এ ধরনের মন্তব্যে জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়েছে। এজন্য মুরাদ হাসানসহ ওই অনুষ্ঠানের উপস্থাপক মুহাম্মাদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালকে আসামি করে মামলার আবেদন করেছিলাম। আদালত মামলাটি গ্রহণ করে ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ