spot_img
spot_img

১০০ ফিলিস্তিনিকে গৃহহীন করার আদেশ দিয়েছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির ইসরায়েলি পুলিশকে দখলকৃত জেরুজালেমের একটি আবাসিক ভবন ভেঙে ফেলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। ভবনটি আল-আকসা মসজিদের দক্ষিণে সিলওয়ান শহরের ওয়াদি কাদ্দুম এলাকায় অবস্থিত।

গতকাল রবিবার (৫ ফেব্রুয়ারি) ইসরাইলী গনমাধ্যম ‘কান’ এ বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরাইলী এ গণমাধ্যমটিতে বলা হয়েছে, বেন গভিরের নির্দেশে পুলিশ ৫০০ নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন সহ দখলকৃত পূর্ব জেরুজালেমের একটি আবাসিক ভবন ভেঙে ফেলার প্রস্তুতি নিচ্ছে। ভবনটি ৪ তলা। যেখানে প্রায় ১০০ ফিলিস্তিনি বসবাস করেন।

গণমাধ্যমটিতে আরো বলা হয়েছে, বিভিন্ন কারণে কয়েক বছর ধরে ধ্বংসের আদেশ বাস্তবায়নে বিলম্বিত হচ্ছিল।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ভবনটি ধ্বংসের ফলে এলাকায় সহিংস সংঘর্ষ হতে পারে।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ