spot_img
spot_img

গাজার ৯ হাজার ক্যান্সার রোগীকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছে ফিলিস্তিন

অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্যান্সারে মৃত্যুর সংখ্যা ২০২১ সালের তুলনায় ১২.৫ শতাংশ বেড়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার হাজার হাজার ক্যান্সার রোগীর রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা বাড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার গোষ্ঠীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

গতকাল রবিবার (৫ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ আহ্বান জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুল লতিফ আল-হাজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, “গাজায় প্রায় ৯ হাজার ক্যান্সারে আক্রান্ত রোগী প্রয়োজনীয় চিকিৎসার জন্য অপেক্ষা করছে। গাজার হাসপাতাল গুলোতে ক্যান্সারের প্রাথমিক সনাক্তকরণ, ডায়াগনস্টিক পরিষেবা, রেডিওথেরাপি ও কেমোথেরাপি চিকিৎসার বড় ধরনের সংকট রয়েছে।”

তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলির প্রতি ক্যান্সারে আক্রান্ত রোগীদেরকে জেরুজালেম ও পশ্চিম তীরের হাসপাতালে চিকিৎসার অনুমতি দেওয়ার জন্য ইসরাইলের উপর চাপ প্রয়োগের আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, ২০০৭ সালে হামাসের ক্ষমতা গ্রহণের পর থেকে গাজা উপত্যকা অবরুদ্ধ করে রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ