spot_img
spot_img

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের প্রধানকে অপহরণ করেছে ইসরাইলি বাহিনী

দক্ষিণ গাজার আল-আমাল হাসপাতালে অভিযান চালিয়ে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) শীর্ষ দুই কর্মকর্তাকে অপহরণ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী।

সোমবার (৫ ফেব্রুয়ারি) এক এক্স বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।

এক্স বার্তায় বলা হয়েছে, গত সোমবার আল-আমাল হাসপাতালের মহাব্যবস্থাপক ডাক্তার হায়দার আল-কাদ্দুরা ও এর প্রশাসনিক পরিচালক মাহের আতাল্লাহকে তুলে নিয়ে যায় ইসরাইলি বাহিনী। এরপর থেকে এই দুই শীর্ষ কর্মকর্তা এখনো নিখোঁজ রয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার আল-আমাল হাসপাতাল থেকে নিরীহ ও বাস্তচ্যুত ফিলিস্তিনিরা যেন নিরাপদে খান ইউনিসের মাওয়াসির এলাকায় যেতে পারে সে বিষয়ে ইসরাইলের কাছে একটি আবেদন জানায় রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি)। আর এই ঘটনার ঠিক পরপরই এই শীর্ষ দুই কর্মকর্তাকে অপহরণ করা হয়েছে।

উল্লেখ্য, খান ইউনিসে অবস্থিত আল-আমাল হাসপাতালকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের সদর দপ্তর বলা হয়। যেখানে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার পর শত শত রোগী ও হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় গ্রহণ করেছে।

সূত্র: প্রেস টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ