spot_img

আজকে বাংলাদেশ ধর্ষিত, স্বাধীনতা ধর্ষিত, সার্বভৌমত্ব ধর্ষিত : গয়েশ্বর

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছুই ধর্ষিত এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আজকের পরিস্থিতে বিশ্ববাসী বুঝতে পেরেছে এদেশে কোনো সভ্য লোক বাস করার মত পরিস্থিতি নেই। এরা (আওয়ামী লীগ) আমাদেরকে একটা অসভ্য জাতির দিকে ঠেলে দিচ্ছে। এই ভাষার মাসে এদেশের তরুণরা রক্ত দিয়েছিল। আর আজকে এক নারী রক্ত দিয়েছে জাহাঙ্গীরনগরের এক তরুণের জন্য। সুতরাং আমি মনে করি আজকে বাংলাদেশ ধর্ষিত। এদেশের স্বাধীনতা ধর্ষিত। এ দেশের সার্বভৌমত্ব ধর্ষিত।

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত ‘নারী সমাজের উপর অপমানের শেষ কোথায়? শীর্ষক এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সঞ্চালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, আব্দুল আওয়াল মিন্টু, সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী, সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক শিরিন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, ছাত্রদলের সাবেক নেতা ওমর ফারুক কাওসার, পার্থদেব মন্ডল, বর্তমান যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, আহি আহম্মেদ জুবায়ের, বিএনপি নেত্রী নাদিয়া পাঠান পাপন, আরিফা সুলতানা রুমা প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ