spot_img

ফ্যাসিবাদের পক্ষে উস্কানিদাতা শাওন গ্রেপ্তার

পতিত আওয়ামী ফ্যাসিবাদের পক্ষ নিয়ে দেশে বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে গ্রেপ্তার করা হয়েছে শাওনকে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ