শুক্রবার | ৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

এপস্টেইন নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে ধমকালেন ট্রাম্প

এপস্টেইন মামলার সাথে জরিতদের সম্পর্কে প্রশ্ন করায় সিএনএনের এক নারী সাংবাদিককে ধমকিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প ওই সাংবাদিককে অবমাননাকর ভাষায় বলেন, “তুমি সবচেয়ে বাজে সাংবাদিক। তোমার মতো সাংবাদিকদের কারণেই সিএনএন নেটওয়ার্কের কোনো দর্শক নেই।”

জেফরি এপস্টেইন একজন যৌন অপরাধী। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তার অপরাধসংক্রান্ত মিলিয়ন সংখ্যক নথি প্রকাশ করেছে।

জেফরি এপস্টিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিতর্কিত মামলাগুলোর মধ্যে রয়েছে শিশুদের ওপর যৌন শোষণ এবং বিশ্বের খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে তার সম্পর্ক।

পশ্চিমা বিশ্ব নিজেকে মানবাধিকার সমর্থক হিসেবে উপস্থাপন করলেও, বাস্তবে বহু ক্ষেত্রে তাদেরই খ্যাতিমান ব্যক্তিরা এই ধরনের হৃদয়বিদারক ও জঘন্য অপরাধে জড়িয়ে পড়ে।

সূত্র: আরটিএ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ