spot_img

সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ২০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বন্দরের কাছে একটি রেস্তোরাঁয় শুক্রবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

বিস্ফোরণের পরপরই আশপাশ ধোঁয়ায় ঢেকে যায় এবং গোলাগুলি শুরু হয়।

এএএমআইএন অ্যাম্বুলেন্স সেবার প্রতিষ্ঠাতা ডা. আবদুল কাদির আদেন বলেন, এখন পর্যন্ত আমরা ২০টি লাশ ও ৩০ আহত ব্যক্তিকে বহন করেছি।

স্থানীয় বাসিন্দা আহমেদ আবদুললাহি বলেন, লুল ইয়েমেনি রেস্তোরাঁয় একটি গাড়ি বিস্ফোরিত হয়েছে। আমি রেস্তোরাঁর দিকেই যাচ্ছিলাম, কিন্তু বিস্ফোরণে পর ফিরে এসেছি। পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে গেছে।

সোমালিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রীত রেডিও জানিয়েছে, সেখানে একটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

উৎস, রয়টার্স ও এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ