spot_img

রোহিঙ্গা সলিডারিটি অর্গ্যানাইজেশনের হামলায় মিয়ানমারের ৭ সেনা নিহত

রোহিঙ্গাদের রাজনৈতিক সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গ্যানাইজেশন (আরএসও) এর হামলায় মিয়ানমারের সামরিক বাহিনীর সাত সদস্য নিহত হয়েছে। এছাড়াও এ অতর্কিত হামলায় ২১ জন আহত হয়।

শুক্রবার (৫ মার্চ) মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর ফকিরা বাজারের সেক্টর-২ এর কাছে তিনটি সামরিক ফাঁড়িতে এই হামলা চালানো হয়েছে বলে আরএসওর অনলাইন প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার বেলা ১২.০৩ থেকে ১২.১৫টার মধ্যে এই হামলা চালানো হয়। এতে মিয়ানমার সামরিক বাহিনীর সাত সদস্য নিহত হয়, আহত হয় আরো ২১ জন। নিহতদের মধ্যে সামরিক বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার উ থেট তুন আঙও রয়েছেন।

রোহিঙ্গা সলিডারিটি অর্গ্যানাইজেশন পরে ওই স্থান থেকে সামরিক বাহিনীর পাঁচটি অস্ত্র, গুরুত্বপূর্ণ সামরিক নথিপত্র ও সামরিক মানচিত্র সংগ্রহ করে। সংগ্রহ করা সামগ্রীর মধ্যে সিনিয়র ওয়ারেন্ট অফিসার উ থেট তুন আঙের পরিচয়পত্রও রয়েছে।

এই হামলার সময় আরএসও প্রধানত ছোট অস্ত্র ও দূর নিয়ন্ত্রিত বিস্ফোরক সামগ্রী ব্যবহার করে।

আরএসও জানিয়েছে, রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো ও তাদের বহিষ্কার করার প্রতিবাদে তারা সামরিক জান্তার ওপর এই হামলা চালিয়েছে। তারা তাদের অধিকার ফিরে পেতে এবং সামরিক নির্যাতন থেকে রোহিঙ্গা ও আরাকানকে মুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ