spot_img

কথা না শুনলে সরকারি কর্মকর্তাদের বাঁশ দিয়ে পেটাতে বললেন বিজেপি মন্ত্রী

সরকারি কর্মকর্তারা জনগণের কথা না শুনলে তাদের বাঁশ দিয়ে পেটানোর কথা বললেন ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির কেন্দ্রীয় পশুপালন ও মৎস মন্ত্রী গিরিরাজ সিং।

শনিবার (০৬ মার্চ) ভারতের বিহারের বেগুসরায় এলাকায় একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজেপির এই পশুপালন মন্ত্রী বলেন, যদি কোনো কর্মকর্তা কথা না শোনে তবে দুই হাতে বাঁশ নিয়ে তাকে পিটুনি দিয়ে দেবেন। এ ধরনের ছোট ছোট বিষয় আমাকে জানানোর দরকার নেই-এটা আপনাদের অধিকার। যদি আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নেয় সেক্ষেত্রে গিরিরাজ সিং সব সময় আপনাদের পাশে থাকবে।

তিনি বলেন, ডিএম, এসডিসি, সাংসদ-সব আপনাদের অধীন। আপনারা আমাকে সাংসদ বানিয়েছেন। আপনারা মনোবল মজবুত রাখুন। আমি কোনো সরকারি কর্মকর্তাকে অবৈধ কোনো কাজ করতে বলি না এবং একই সঙ্গে কোনো কর্মকর্তার অন্যায় কর্মকাণ্ডও বরদাশত করি না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ