spot_img

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পেছনে আ.লীগ নেতারা জড়িত: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পেছনে আওয়ামী লীগ নেতারা জড়িত।

রোববার (৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজ এই মূল্যবৃদ্ধির পেছনে একটাই মাত্র কারণ। আর সেই কারণটা হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এবং নেতাদের দুর্নীতি। আজ তারা এই দুর্নীতি থেকে ফুলে-ফেঁপে বড় হচ্ছে। সয়াবিন তেলের দাম বাড়ছে কেন? কারণ সয়াবিন তেলের ব্যবসা যারা করে, তাদের পেছনে রয়েছে আওয়ামী লীগ।

মির্জা ফখরুল আরও বলেন, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ করা তখনই সম্ভব হবে, যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে। মানুষের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে তখনই, যখন গণতান্ত্রিক সরকার আসবে। স্বাস্থ্য, শিক্ষা নিশ্চিত করতে পারব তখনই, যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে। সেই সরকার আসতে হলে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ