spot_img

বিএনপি-জামায়াত বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে: বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত সবসময় দেশের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র করে। স্বাধীনতার মাসেও তাদের পরাধীনতার চক্রান্ত থেমে নেই। বিদেশি প্রভুরা জোর করে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে ভেবে তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন, দূতাবাসে ধর্না দিচ্ছেন।

রোববার (৬ মার্চ) সকালে বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত জোট বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। এরা ভোটাধিকারকে কেড়ে নিয়েছিল, এরা হ্যাঁ-না ভোটের মাধ্যমে ১০০ শতাংশের ওপর ভোট কাস্ট করে রেকর্ড সৃষ্টি করেছিল। এরাই আবার বড় বড় কথা বলে। ভূতের মুখে যেমন রাম নাম শোভা পায় না, তেমনি এ অপশক্তির মুখে গণতন্ত্রের কথা মানায় না। বিএনপি-জামায়াতের অপশক্তিকে মোকাবিলা করতে জনগণই যথেষ্ট।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, বিএনপি-জামায়াত জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না। তারা জনগণের স্বার্থ, দেশের স্বার্থ না ভেবে বিদেশি প্রভুদের কাছে ধরণা দেয়, অপপ্রচার চালায়, দেশের বিরুদ্ধে নালিশ দিয়ে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে অপমানিত করেন। তাদের ওপর জনগণ আস্থা হারানোয় তারাও জনগণের ওপর আস্থা রাখেন না। জনগণের আস্থা কখনও পাবে না বুঝতে পেরে তারা এখন ষড়যন্ত্রের রাজনীতি করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ