spot_img

‘ক্ষুধার জ্বালায় মানুষ মারা গেছে এমন উদাহরণ দেশের কোথাও নেই’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশে এখন আর ক্ষুধা বা দারিদ্র্যপীড়িত দেশ নয়, ভিক্ষুকের দেশ নয়; বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে একজন মানুষও ক্ষুধার জ্বালায় মারা গেছে এমন উদাহরণ কোথাও নেই। এটাই হলো শেখ হাসিনার রাজনীতি। এ রাজনীতির কারণে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে।

রোববার (৬ মার্চ) সকালে বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশ থেকে শিক্ষা নিতে আসে, কীভাবে এত অল্প সময়ে একটা দেশ এত উন্নত হতে পারে সেটি জানতে চায়। আমাদের দক্ষতা আমাদের আরও ওপরে নিয়ে যাবে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তের মধ্যে দিয়ে ২০৪১ সালের মধ্যে আমরা সমৃদ্ধশালী দেশ ও জাতিতে পরিণত হব।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, বিএনপি-জামায়াত জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না। তারা জনগণের স্বার্থ, দেশের স্বার্থ না ভেবে বিদেশি প্রভুদের কাছে ধরণা দেয়, অপপ্রচার চালায়, দেশের বিরুদ্ধে নালিশ দিয়ে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে অপমানিত করেন। তাদের ওপর জনগণ আস্থা হারানোয় তারাও জনগণের ওপর আস্থা রাখেন না। জনগণের আস্থা কখনও পাবে না বুঝতে পেরে তারা এখন ষড়যন্ত্রের রাজনীতি করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ