মঙ্গলবার | ৯ ডিসেম্বর | ২০২৫

আল্লাহভীতি অর্জন করতে পারলে দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব : চরমোনাই পীর

আল্লাহভীতি অর্জন করতে পারলে দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী রেজাউল করীম।

তিনি বলেন, মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকায় দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে। যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকে সে কখনো রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করতে পারে না। কোন প্রকার পাপ পঙ্কিলতায় জড়াতে পারে না। সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে আল্লাহভীরু শাসক প্রতিষ্ঠিত হলে দেশ দুর্নীতিমুক্ত করা সম্ভব।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে অনুষ্ঠিত বিশেষ তালিম তারবিয়াতের আলোচনায় তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, রমজান মাসের মূল শিক্ষা হলো আল্লাহভীতি অর্জন করা। মানুষের জীবনের সকলক্ষেত্রে আল্লাহভীতি অর্জন করতে পারলে এধরণের মানুষ দ্বারাই কেবল দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন, দলের সিনিয়র নায়েবে মুফতী ফয়জুল করীম, চরমোনাই ইউপি চেয়ারম্যান মুফতী জিয়াউল করীম প্রমুখ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img