spot_img
spot_img

মাওলানা মামুনুল হককে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেওয়া সেই যুবলীগ নেতার জামিন

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর ছবি যুক্ত করে আপত্তিকর ছবি পোস্ট দেওয়ার পর গ্রেফতার যুবলীগ নেতা এমাদ আহমেদ জয়কে জামিন দিয়েছে আদালত।

সোমবার (৫ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (তাহিরপুর জোন) আদালতের বিচারক রাগীব নুর তার জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার কোর্ট ইন্সপেক্টর সেলিম নেওয়াজ এমাদের জামিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এমাদ তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের জজ মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক।

উল্লেখ, শনিবার বিকেলে এক নারীর অশ্লীল ছবির সঙ্গে মাওলানা মামুনুল হকের ছবি যুক্ত করে ফেসবুকে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করে ওই যুবলীগ নেতা। এ নিয়ে আলেম সমাজ ও তাওহীদি জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। এরপর রবিবার থানা পুলিশ এমাদকে গ্রেফতার করে। পরে সোমবার পুলিশ বাদী হয়ে ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে এমাদকে আদালতে হাজির করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ