আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপ তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়ার বুলেটিনে আরও বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এ ছাড়া আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।











