spot_img
spot_img

অন্তর্বর্তী সরকারের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে: হাসনাত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশে অপরাধের হার অনেক বেড়ে গেছে। অপরাধ প্রবণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে, যা জনমনে শঙ্কা সৃষ্টি করছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা মিলনায়তনে চান্দিনা সড়ক উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মানুষ এমন পরিস্থিতি দেখতে চায় না। সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে, যা প্রতিহত করতে হবে। বাংলাদেশ সব ধর্ম ও মতের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি—এটি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে।

দেশে চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি মূলত প্রস্তুতির ঘাটতির কারণে সৃষ্টি হয়েছে। সরকার পরিবর্তনের পর পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় ডিজেল সরবরাহে সমস্যা দেখা দেয়। এই সুযোগে একটি সিন্ডিকেট সক্রিয় হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে।সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝে কোনো মধ্যস্বত্বভোগী থাকা উচিত নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ