spot_img
spot_img

স্থিতিশীলতার পথে ফেরার ইচ্ছা দেখাচ্ছে না আমেরিকা: ইরান

আমেরিকা উত্তেজনা কমানো বা স্থিতিশীলতার পথে ফেরার কোনো ইচ্ছা দেখাচ্ছে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বরং আমেরিকার ‘সাহসী ও ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড’ অঞ্চলের নিরাপত্তাকে গুরুতরভাবে বিপন্ন করছে বলে অভিযোগ করেছে তেহরান।

শনিবার (৬ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সে দেওয়া এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।

বিবৃতিতে দাবি করা হয়, ইরানের সিরিক অঞ্চল এবং কিশম দ্বীপে উপকূলীয় রাডার ও নজরদারি স্থাপনায় আমেরিকার হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি বিবৃতির বরাতে জানিয়েছে, এসব ঘটনার দায় এবং এর পরিণতির সম্পূর্ণ দায়িত্ব আমেরিকাকেই নিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আঞ্চলিক দেশগুলোর প্রতি ‘ভালো প্রতিবেশী নীতি’ অনুসরণ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি মেনে চলার আহ্বান জানিয়েছে। যাতে কোনো দেশ তাদের ভূখণ্ড বা অবকাঠামো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বা পরিচালনা করতে না পারে।

সূত্র: মেহর নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ