সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

দেশ থেকে করোনা যাক সরকার তা চায় না: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমান সরকার দেশ থেকে করোনা যাক তা চায় না। চাইলে সরকার আরও উদ্যোগ গ্রহণ করতো। তারা ধরেই নিয়েছে দেশে ১৮ কোটি লোকের মধ্যে ৪/৫ লাখ লোক মরে গেলে কী হবে?

শুক্রবার (৬ আগস্ট) গাজীপুরে দলের করোনা হেল্প সেন্টার ভার্চুয়ালি উদ্বোধকালে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা আজও জনগণের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। এই কর্মীদের যিনি নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া এখনও বন্দি অবস্থায় আমাদের খোঁজখবর নেন। দূর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিদিন তিনি মনিটরিং করেন।

তিনি বলেন, সরকারের ব্যর্থতা বলে দিনরাতেও শেষ করা যাবে না। যে সরকার জনগণ কর্তৃক নির্বাচিত না, যারা জনগণের রায়ে বিশ্বাস করে না সেই সরকারের পক্ষে এটা করাই সম্ভব। এরা রাজনৈতিক সরকার না। তারা আমলা চালিত সরকার। আমলা চালিত সরকার হওয়ার কারণে তাদের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ পার্লামেন্টে আমলাদের কাছে কত অসহায় সেটা প্রকাশ করেছেন। এটার পরে তো আর বলার কিছু থাকে না।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ