spot_img

গণপরিবহনের ভাড়া বাড়িয়েছে বিআরটিএ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাস মালিকদের দাবির মুখে বাস ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রী প্রতি ভাড়া ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নিরধারণ করা হয়েছে। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা ঠিক করা হয়েছে। এছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা।

রোববার (৭ আগস্ট) থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে বলে ঘোষণা করেছে বিআরটিএ।

উল্লেখ্য: এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে সর্বশেষ দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছিল এবং মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ