spot_img

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সংসদে দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) বাদ জোহর সংসদ ভবনের মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরবর্তীতে অনুষ্ঠিত মিলাদ ও মোনাজাতে গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এর পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মহান বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সময় দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী বীর সন্তানদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যরা, চিফ হুইপ এবং সংসদ সদস্যদের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের কার্যক্রমের উত্তরোত্তর সফলতা এবং সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তির জন্য মহান আল্লাহর দরবারে দরখাস্ত জানানো হয়।

জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মো. আবু রায়হান সম্পূর্ণ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ