spot_img

জামায়াতে ইসলামীর সেক্রেটারিসহ শীর্ষ ১০ নেতা গ্রেফতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ ১০ জন শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ