spot_img

আগামী দিনের পথচলা কঠিন হতে পারে : মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিগত দিনের ন্যায় আগামী দিনের পথচলা কঠিন হতে পারে। ৫১ বছরের (স্বাধীনতা পরবর্তী) পথচলা আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল। ভবিষ্যতে আরও কঠিন হতে পারে।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে কলাবাগান স্টাফ কোয়ার্টার মাঠে আয়োজিত ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউ মার্কেট থানা ছাত্রলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তাপস বলেন, আমি আত্মবিশ্বাসী যে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে আমরা রাজপথে ছিলাম এবং আছি, রাজপথে থেকে সেভাবেই তার নেতৃত্বে বাংলাদেশ অগ্রযাত্রাকে আমরা ত্বরান্বিত করব, বেগবান করব। ২০৪১ সালের মধ্যে আমরা সোনার বাংলা গড়ব।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তাসভীরুল হক অনু, সভাপতি এস এম রবিউল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মো. আজিজুল হক রানা, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, বৃহত্তর ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিমুদ্দিন বাবু, সাধারণ সম্পাদক নাসিরুল হাসান সজীব প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ