ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশটিতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজঘাটে ভারতের স্বাধীনতা ও নাগরিক অধিকার আন্দোলনের প্রধান নেতা মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে তিনি মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার চিহ্ন হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন। পরে সেখানে দর্শনার্থী বইয়ে সই করেন করেন শেখ হাসিনা।
রাজঘাট হলো যমুনা নদীর তীরে অবস্থিত একটি স্মৃতিসৌধ, যা মহাত্মা গান্ধীকে উৎসর্গ করা হয়েছে।










