spot_img

সেপ্টেম্বরেও বাড়বে মূল্যস্ফীতি : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আগস্টের ধারাবাহিকতায় চলতি সেপ্টেম্বরমাসেও মূল্যস্ফীতি বাড়বে। তবে অক্টোবর থেকে মূল্যস্ফীতি কমে আসবে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নগরীর এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) উন্নয়ন সংলাপে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা আইএমএফ থেকে ঋণ পাবো এটা নিশ্চিত। এছাড়া আমন ধান ঘরে আসবে এসবের ইতিবাচক প্রভাবে অক্টোবর থেকে মূল্যস্ফীতি কমবে। অন্যান্য সবকিছু ঠিক হতে শুরু করবে বলে আশা করছি।

তিনি বলেন, গত দশ বছরে দেশে উন্নয়ন বেশি হওয়ায় খরচও হয়েছে বেশি, আমলে নেওয়া হয়নি অনেক কিছু। করোনাভাইরাস ও বহির্বিশ্বে মোড়লদের কোন্দলের কারণে দেশের অর্থনীতি কিছুটা বিপাকে থাকলেও আগামী অক্টোবরের মধ্যে স্থিতিশীলতা আসার সম্ভাবনা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ