spot_img

হায়দরাবাদ হাউসে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (০৬ই সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় দিল্লি­র হায়দ্রাবাদ হাউজে বৈঠকে বসেন দুই দেশের শীর্ষ নেতা। তাদের সাথে উপস্থিত আছেন দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরা।

দু’দেশের শীর্ষ বৈঠকে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এর আগে দুপুর ১২টায় হায়দরাবাদ হাউজে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সকাল ৯টায় রাইসিনা হিলে ভারতের রাষ্ট্রপতি ভবনে যান সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে আনুষ্ঠানিক অভ্যার্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকালে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনা বলেন, ভারত আমাদের বন্ধু। আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য খুবই আনন্দের, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা আমরা সবসময় স্মরণ করি। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমরা একে অপরকে সহযোগিতা করছি।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, আশা করছি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হবে। আমাদের প্রধান লক্ষ্য অর্থনৈতিক উন্নতি এবং দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ, যা আমরা করতে সক্ষম হবো। বন্ধুত্বের মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব, যা আমরা সবসময় করে আসছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ