spot_img
spot_img

একদিনে ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু; আক্রান্ত ২৮৪

করোনায় মৃত্যুহার ও আক্রান্তের সংখ্যা কমলেও ভয়ংকরভাবে বেড়েছে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছে। নতুনভাবে আক্রান্ত হয়েছে ২৮৪ জন।

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার মৃত্যুর সংখ্যা ছিল তিনজন। আজ তা বেড়ে পাঁচজন হয়েছে। এদিকে গত গতকাল সোমবার ২০৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। আজ শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮৪। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩১ জন মারা গেছে। এর মধ্যে গত দুদিনে মারা গেছে ৮ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ