নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভাইস-প্রেসিডেন্ট জগদীপ ধনখারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে এসব জানানো হয়েছে। বিবৃতিতে জনানো হয়, দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে ভারতের রাষ্ট্রপতি বলেন, ইতিহাস, ভাষা এবং সংস্কৃতি আমাদের একে অপরের সাথে সংযুক্ত করে।
রাষ্ট্রপতি উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, দুই দেশ যেভাবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে তা সত্যিই অসাধারণ।
শেখ হাসিনার এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও মজবুত ও বিকশিত হবে বলে আশা প্রকাশ করেন ভারতের রাষ্ট্রপতি
এই ঐতিহাসিক উদযাপনে অংশগ্রহণের জন্য ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গুরুত্ব নির্দেশ করে।
সূত্র : এএনআই।











